চার সপ্তাহ ধরে সোনাহাট স্থলবন্দরের সঙ্গে দেশের যোগাযোগ বিচ্ছিন্ন

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
১১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৮

 

কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের ভোগদাঙ্গা ইউনিয়নের কুড়ারপাড় এলাকার ভাঙা সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট এখনও মেরামত না হওয়ায় দুর্ভোগ কাটছে না কুড়িগ্রামবাসীর। কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী পাকা সড়কের চারটি অংশ ভাঙা থাকায় প্রায় চার সপ্তাহ থেকে সোনাহাট স্থলবন্দরের সঙ্গে জেলা সদরসহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে আছে। নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার প্রায় আট লাখ মানুষ দেশের অন্যান্য অংশের সঙ্গে সড়ক পথে যোগাযোগ করতে পারছে না বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা।

সেনাহাট স্থলবন্দরের ব্যবসায়ী শাহিন আহমেদ ও মমিনুল ইসলাম জানান, জেলা সদরসহ সারাদেশের সঙ্গে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কটি বন্ধ থাকায় স্থলবন্দরের সাথে সম্পৃক্ত ব্যবসায়ীদের লোকসানে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে কোনও ভারী যানবাহন এই সড়কে চলাচল করতে পারছে না। ফলে প্রতিদিন ভারত থেকে আসা প্রায় শতাধিক পাথরবোঝাই ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে পাথর সরবরাহ করতে পারছে না। ফলে বন্ধ হয়ে পড়েছে স্থলবন্দরটি।

এ ব্যাপারে কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল বরকত মো. খুরশীদ আলম জানান, এই সড়কের চারটি অংশের প্রায় দুইশ’ মিটার জায়গা ধসে গেছে। এর মধ্যে ছোট দুইটি ভাঙা অংশ ভরাট করা হয়েছে। বাকি অংশ দুটিতেও বালু ভরাটের কাজ চলছে। আশা করি যত দ্রুত সম্ভব যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হবে। ভেঙে পড়ে আছে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের হাসখাওয়া ব্রিজ

কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে যাতায়াতকারীদের অভিযোগ, ‘নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার কয়েক লাখ মানুষ দীর্ঘদিন ধরে চলাচলের ভোগান্তিতে থাকলেও সড়কটির ভাঙা অংশ মেরামত করা হচ্ছে না। উল্টো এক শ্রেণির সুবিধাভোগী চক্র ওই ভাঙা অংশে বাঁশের সাঁকো বানিয়ে পথচারীদের কাছ থেকে পারাপার বাবদ পাঁচ টাকা করে আদায় করছে। আবার মোটরসাইকেল কিংবা অটোরিক্সা হলে তাদের কাছে ২০ থেকে ৩০ টাকা আদায় করছে চক্রটি।’

স্থানীয়দের দুর্ভোগ লাঘবের ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আব্দুল আজিজ জানান, এলজিইডি’র আওতায় ক্ষতিগ্রস্ত সড়ক ও ব্রিজ-কালভার্টের তালিকা করে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। আশা করি দ্রুততম সময়ে সেগুলোর কাজ করা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামের নয় উপজেলার ৭৩টি ইউনিয়নের মধ্যে ৬২টি ইউনিয়নই বন্যা কবলিত হয়। পানিবন্দি হয়ে পড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয় সড়ক জনপথ ও স্থানীয় সরকার বিভাগের ৪০ কিলোমিটার পাকা সড়ক, ১৪০ কিলোমিটার কাঁচা সড়ক ও ২৩টি ব্রিজ-কালভার্ট।

/এআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম