বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা দিলো হাবিপ্রবি

দিনাজপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৮

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা বিতরণ দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ কৃষককে ধানের চারা দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)

বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা মাঠে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাশেম কৃষকদের বিআর-৩৪ (লেট ভ্যারাইটি) জাতের ধানের চারা বিতরণ করেন।

এ সময় বক্তব্য রাখেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডা. ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. শফিউল আলম, ড. ফেরদৌস মেহবুব প্রমুখ। পরে অতিথিরা কৃষকদের জন্য খরা, লবণাক্ততা সহিষ্ণু বিভিন্ন জাতের ধানের গবেষণা প্লট পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে কৃষকদের সহায়তা করার মতো জমি থাকায় তাদেরকে চারা বিতরণ করা হচ্ছে। আগামীতে কৃষকদের সহায়তার জন্য হ্যাচারি স্থাপনের মাধ্যমে মাছের পোনা উৎপাদন করে তা বিতরণ করা হবে। 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের