কুড়িগ্রামে জেলা পরিষদ সদস্য লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকর্মী বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ০১:৩৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ০১:৪৪

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন লাঞ্ছিত হওয়ার ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়। ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কার হওয়া তিন ছাত্রলীগ নেতাকর্মী হলেন- ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান নয়ন ও মজিদুল ইসলাম বাবু।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার ওয়াহিদুন্নবী সাগর বলেন, ‘তিনজনকে বহিষ্কারের কথা শুনেছি। উপজেলা থেকে বহিষ্কারের সুপারিশ হাতে পেলে আমরা স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে পাঠাবো।’

এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পরিষদের সদস্য রতন সদর ইউনিয়নের মাঝিপাড়ায় নারী সংক্রান্ত একটি বিরোধ মীমাংসা করতে গেলে সেখানে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তার সাঙ্গপাঙ্গসহ রতনের ওপর হামলা চালান। এসময় তিনি মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা রতনকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে জেলা পরিষদ সদস্য রতনের ওপর হামলার প্রতিবাদে বুধবার ফুলবাড়ীতে অর্ধদিবস হরতাল পালন করেছে তার সমর্থকরা।
উল্লেখ্য, আহম্মদ আলী পোদ্দার রতন নব্বইয়ের দশকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম