ছুটির দিনেও সচল হিলি স্থলবন্দর

হিলি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৭

হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ট্রাক আসছে সাপ্তাহিক ছুটির দিনেও সচল রয়েছে হিলি স্থলবন্দর। ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দেশের বাজারে চাল ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে শুক্রবার ছুটির দিনেও হিলি বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম পুরোদমে চালু রযেছে।

শুক্রবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে বন্দরের ভেতর থেকে ভারতীয় খালি ট্রাকগুলো বের হয়ে ভারতে চলে গেছে।

বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সাতদিন আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। এ কারণে সেই সময়ের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে শুক্রবারও বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি খোলা রাখার জন্য ভারতীয় রফতানিকারকরা আমাদের চিঠি দিয়েছে। তাদের অনুরোধে বন্দর খোলা রাখা হয়েছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক