বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাট প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৮

আটক লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে বিএসএফের হাতে রিপন মিয়া ওরফে লিপন নামে এক বাংলাদেশিকে আটক করেছে। বিজিবি সূত্রে এ খবর পাওয়া গেছে।

রিপনের (২৬) বাড়ি পাটগ্রাম উপজেলার ঝাকুয়াটারী এলাকায়। এ ঘটনায় শনিবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র ও এলাকাবাসী জানায়,গত ১ আগস্ট বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসার কাজে ভারত যান। কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার সর্দারপাড়া এলাকায় তার নানা মনিরুল ইসলামের বাড়িতে ওঠেন। গত ২২ সেপ্টেম্বর রাতে চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশনের তেলিপাড়া থেকে তাকে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়ন আটক করে।

বুড়িমারী স্থলবন্দর বিজিবি কোম্পানি কমান্ডার ফোরকানুল হক বলেন,বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। রিপনকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয় জনতা আটক করে বিএসএফের নিকট সোপর্দ করেছে। আটক হওয়ার পর রিপন পাসপোর্ট দেখাতে পারেননি। এ কারণে তাকে মেখলিগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন,চোরাকারবারীরা আগে তারকাটা কেটে ভারতে ঢুকতো। এখন পাসপোর্ট দিয়ে যায়। রিপন মিয়াও পাসপোর্ট নিয়ে ভারতে গিয়ে ব্যবসা করতো।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম