ঢাকায় অপহৃত দুই শিশু হিলির মসজিদ থেকে উদ্ধার

হিলি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০১

হিলিতে উদ্ধার হওয়া দুই শিশু

দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের জামে মসজিদের ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধার হওয়া শিশুদের নাম আসলাম (১২) ও ফজলে রাব্বি (১৩)। তাদের ঢাকা থেকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে তাদের উদ্ধারের পর হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. রাকিব হাসান।

পুলিশ তাদের পরিবারকে খবর দিয়েছে। উদ্ধার হওয়া দুই শিশুর বাড়ি ঢাকার নারায়নগঞ্জে। তারা ঢাকার যাত্রাবাড়ি এলাকার একটি মাদ্রাসার ছাত্র।

মসজিদের মোয়াজ্জিন জানান, সোমবার রাত ৯টার দিকে শিশু দুটি দৌড়ে মসজিদের ভেতরে ঢুকে, কাপতে কাপতে ওজু খানার টেপ থেকে পানি পান করতে থাকে। এসময় জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়,তাদের মাইক্রোবাসে করে ঢাকা থেকে অপহরণ করে নিয়ে এসে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। তারা উপায় না দেখে মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছে। এসময় তারা একটু অসুস্থ ছিল। পরে তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. রাকিব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশু দুটিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শিশু দুটি এখনোও অচেতন অবস্থায় আছে। শিশু দুটি সুস্থ হয়ে উঠলে তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে। তবে তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে জানা গেছে যে তাদের বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে। তাদের কাছ থেকে অভিভাবকদের মোবাইর নাম্বার নিয়ে খবর হয়েছে। তারা হিলির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

আরও পড়তে পারেন: রোহিঙ্গা ক্যাম্পের পথে পথে সেনাবাহিনীর তল্লাশি: ফিরেছে শৃঙ্খলা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম