গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ঘর দিয়েছে এ্যামেক

গাইবান্ধা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৪

বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ঘর দিয়েছে এ্যামেক

গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ঘর ও ১২টি ল্যাট্রিনসহ দুইটি টিউবওয়েল দিয়েছে অ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ এক্স-ক্যাডেটস (এ্যামেক)। এসময় তারা আরও দেড় হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে। 

বন্যা পরবর্তী পূণর্বাসনের জন্য ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোশিয়েশন অব ময়মনসিংহ এক্স-ক্যাডেটস (এ্যামেক)এই উদ্যোগ নিয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাঘাটা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চিকিৎসা ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন এলাকার দেড় হাজার নারী-পুরুষকে চিকিৎসা সেবা দিয়েছেন। 

এছাড়া দুপুরে সাঘাটা ইউনিয়নের উত্তর সাথালিয়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মধ্যে ঘর ও ল্যাট্রিনসহ টিউবওয়েল হস্তান্তর করা হয়েছে। 

বন্যায় বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে

অ্যাসোশিয়েশন অব ময়মনসিংহ এক্স-ক্যাডেটসের (এ্যামেক) ভাইস প্রেসিডেন্ট জিন্নাতুন নাহার সিমা বলেন, ‘মানবতার সেবায় কাজ করতে এ্যামেক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দেশের বিভিন্ন এলাকায় কাজ করছে। এবছর বন্যায় ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনে সাঘাটা উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ঘর, ল্যাট্রিন ও টিউবওয়েল দেওয়া হয়েছে। এছাড়া এলাকার দেড় হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। 

সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট বলেন, এ্যামেকের এমন উদ্যোগ দৃষ্টান্তমূলক। তাদের সহযোগিতায় ২০ পরিবার ঘর, ল্যাট্রিন ও টিউবওয়েল পেয়েছে। এছাড়া বন্যা পরবর্তীতে বিভিন্ন রোগ আক্রান্ত মানুষ চিকিৎসা পেয়েছে। তাদের এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। 

উল্লেখ্য- স্বেচ্ছাসেবী সংগঠন এ্যামেক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ, সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা, শিক্ষক সম্মাননাসহ বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়াসহ নানা ধরণের সামাজিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 

আরও পড়তে পারেন: দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীদের ভিড় 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম