ডিমলার বিলুপ্ত ছিটমহলে আদমশুমারি শুরু

নীলফামারী প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ১৮:৪৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৮:৪৯

ডিমলার বিলুপ্ত ছিটমহলে আদমশুমারি শুরু নীলফামারীর ডিমলায় বিলুপ্ত ছিটমহলে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে শুরু হয়েছে আদমশুমারি। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে উপজেলার ভেতরে চারটি বিলুপ্ত ছিটমহলে এই শুমারির কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা পরিসংখ্যান (ব্যুরো) কর্মকর্তা এমদাদুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তথ্য সংগ্রহকারী হিসেবে রয়েছেন পরিসংখ্যান সহকারী আসাদুল হক।’

গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের অধুনালুপ্ত  (২৮ নং) বড় খানকি খারিজা গিতালদহের মমিনুর রহমানের স্ত্রী লাইলী বেগমকে দিয়ে এই কর্মসূচির উদ্ধোধন করা হয়।

তথ্য সংগ্রহকারী আসাদুল হক জানান, পরিসংখ্যান ব্যুরোর নির্ধারিত ফরমে ৮১টি প্রশ্নের জবাব লিখতে হবে। এতে ব্যক্তির নাম, বাবা ও মায়ের নাম, পেশা, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অর্থনৈতিক অবস্থা, বিবাহসহ এ রকম ৮১টি প্রশ্ন পূরণ করতে হবে।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘শুমারির উদ্দেশ্য হলো একটি ডাটাবেজ তৈরি করা। ফলে বিলুপ্ত ছিটমহলবাসীদের সামজিক উন্নয়নসহ আর্থসামাজিক উন্নয়ন করা সহজ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার জানান, বিলুপ্ত চার ছিটমহলে ১১৯টি পরিবারে ৫৫৪ জন সদস্য রয়েছে। এর মধ্যে নারী ২৬৪ ও পুরুষ ২৮১ জন।

তিনি বলেন, ‘কোনও ব্যক্তি শুমারি থেকে যেন বাদ না পড়ে সেটি মনিটরিং করবে দায়িত্বপ্রাপ্তরা।’

আরও পড়ুন:

আজ থেকে রোহিঙ্গাদের পরিচয় ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’: ত্রাণমন্ত্রী 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান