গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে বিজিবির আট সদস্যের নামে মামলা

পঞ্চগড় প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১৭:২৪আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৭:২৪

পঞ্চগড় পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত এলাকায় মাজম আলী (৪০) নামে এক গরু ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার অভিযোগে পঞ্চগড়ের একটি আদালতে মামলা করা হয়েছে। বড়শশী বিজিবি বিওপির ক্যাম্প কমান্ডার লুৎফর রহমানসহ টহলরত আট সদস্যকে আসামি করে এ মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে মাজম আলীর স্ত্রী মোমেনা খাতুন বাদী হয়ে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী লেলিন জানান, আদালতের বিচারক তারিকুল কবীর বোদা থানায় দায়েরকৃত ইউডি মামলার কপি, সুরতহাল ও ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আগামী ৫ নভেম্বর মামলাটি আমলে নিয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সন্ধ্যায় ভারতীয় গরু আনার অভিযোগে বিজিবি সদস্যরা মাজম আলীকে ক্যাম্পে ধরে নিয়ে মারপিট করেন। পরে তার ছোট ভাই বাসায় নিয়ে আসলে মাজম আলীর মৃত্যু হয়। এ ঘটনার পর মাজম আলীর পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করতে গেলে বোদা থানা কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকৃতি জানায়।

আরও পড়ুন:

অপারেশন মেল্টেড আইস: জঙ্গি মারজানের বোন ও তার স্বামীর বিরুদ্ধে মামলা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম