ভারতে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাট প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৭, ১৫:১৯আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৫:১৯

লালমনিরহাট লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার সর্দারপাড়া এলাকায় এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে  সাকিব হোসেন (২০) নামে ওই বাংলাদেশিকে আটক করা হয়। তার কাছে বাংলাদেশি পাসপোর্ট ছিল।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত সাকিব হোসেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী এলাকার আব্দুল মজিদের ছেলে।

সাকিবের বাবা আব্দুল মজিদ বাংলা ট্রিবিউনকে বলেন,গত ২৬ সেপ্টেম্বর সাকিব বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দর সীমান্ত পথে ভারতের কোচবিহার জেলার সর্দারপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল তাকে চ্যাংড়াবান্ধা রেলওয়ে স্টেশনের এলাকা থেকে আটক করে নিয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, ‘সাকিব বৈধভাবে ভারতে গেছে। কিন্তু পাসপোর্টধারী হওয়া সত্ত্বেও বিএসএফ তাকে আটক করেছে এবং অন্যায়ভাবে নির্যাতন করেছে। আমার ছেলেকে ফেরত চাই এবং এই ঘটনার বিচার চাই।’

লে.কর্নেল গোলাম মোর্শেদ বলেন, বিএসএফের হাতে আটক বাংলাদেশি সাকিব হোসেনকে ফেরত আনতে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দর জিরো পয়েন্টে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফের তরফ থেকে তাকে ফেরত পাঠানোর আলোচনা অব্যাহত আছে।’

 

/এসকেবি/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম