দিনাজপুরের হিলি সীমান্তের মংলার নন্দিপুর এলাকা থেকে দুই লাখ ২৪ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ নভেম্বর) ভোররাতে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে এর চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
হিলির মংলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মনসুর আলী বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে সীমান্তের মংলার নন্দিপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ২৫ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি, ৪৫ পিস ভারতীয় চাদর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য দুই লাখ ২৪ হাজার ৫০০ টাকা। মালামালগুলো হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।








