ভারতে পাচারকা‌লে বাংলাদেশি তরুণী উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৭, ১৫:৩৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৫:৪০

কুড়িগ্রাম ভারতে পাচারের সময় বাংলাদেশি এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিসাকোটাল সীমান্ত থেকে শুক্রবার স্থানীয়রা ফাতেমা খাতুন (২৫) নামের ওই তরুণীকে উদ্ধার করে।  ফাতেমা গাজীপুর জেলার সদর উপজেলার গাজীপুরা ইউনিয়নের বাসিন্দা। 

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার বিকালে খলিসাকোটাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৫-এর সাব পিলার ২ এসের পাশ দিয়ে ভারতে পাচারের জন্য ফাতেমাকে সীমান্তে নিয়ে আসে পাচারকারী  দ‌লের সদস্যরা। পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা ওই তরুণীকে উদ্ধার করে। এসময় পাচারকারীরা পা‌লি‌য়ে যায়। এরপর সংশ্লিষ্ট ওয়া‌র্ডের ইউপি সদস্য এরশাদুল হক ঘটনাস্থলে গিয়ে তরুণীকে তার বাড়িতে নিয়ে আসেন। পরে রাতেই তরুণীর পরিবারকে জানানো হয়।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই তরুণীকে তার বড় ভাই বিল্লাল হোসাইনের কাছে হস্তান্তর করা হয় বলে তিনি জানান।

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম