হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে দুই ভুয়া পরীক্ষার্থী আটক

দিনাজপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ১৮:৩৫আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৮:৩৬

হাবিপ্রবি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে রবিবার (৫ নভেম্বর)। ভর্তি পরীক্ষার প্রথম দিনেই দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাবিপ্রবি’র প্রক্টর ড. খালেদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ড. খালেদ হাসান জানান, প্রক্সি হিসেবে পরীক্ষা দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চাঁদপুরের বাসিন্দা মমতাসিম বিল্লাহ (২৫) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র গাইবান্ধার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনকে (২১) আটক করা হয়। এরপর  বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাদের  সোপর্দ করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতামুজ্জাম আল ইমরান মমতাসিমকে ৩০ দিন ও মামুনকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

রবিবার থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। প্রথম দিনেই জি, সি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ওবং সি ইউনিটের, মঙ্গলবার বি এবং সি ইউনিটের, বুধবার এফ এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাতটি ইউনিটের ১৯৯৫টি আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ এক হাজার ৬২৩ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ৫১ জন।

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম