কর দেওয়ায় গাইবান্ধার সাত ব্যবসায়ীকে সম্মাননা

গাইবান্ধা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১৬:২৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৬:২৩

কর দেওয়ায় গাইবান্ধায় সাত ব্যবসায়ীকে সম্মাননা গাইবান্ধায় ‘কর বাহাদুর পরিবার, দীর্ঘ মেয়াদি ও সর্ব্বোচ করদাতা’ হিসেবে সম্মাননা পেয়েছেন সাত ব্যবসায়ী। জাতীয় রাজস্ব বোর্ড বগুড়া কর অঞ্চল আয়োজিত এক অনুষ্ঠানে এই সাত করদাতার হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। এদের মধ্যে গাইবান্ধা জেলার ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে পুরস্কার পেয়েছেন আব্দুল লতিফ হক্কানী।

২০১৬-১৭ অর্থ বছরে গাইবান্ধা জেলার সর্বোচ্চ করদাতা পাঁচ জন হলেন খাদেমুল ইসলাম জুয়েল, মতলুবর রহমান, আব্দুল লতিফ হক্কানী, ফরিদা ইয়াসমিন মনি এবং শাহ আহসান হাবিব রাজিব। এরমধ্যে ফরিদা ইয়াসমিন মনিকে নারী ক্যাটাগরি ও আহসান হাবিব রাজিবকে তরুণ সর্ব্বোচ করদাতার ক্যাটাগরিতে নির্বাচিত করা হয়। দীর্ঘ মেয়াদী করদাতা হিসেবে ডা. মো. শহীদুজ্জামান হারুন ও নুরুজ্জামান সরকারকে ঘোষণা করা হয়।

‘কর বাহাদুর’ পরিবার হিসেবে পুরস্কার পাওয়া আবদুল লতিফ হক্কানি বলেন, ‘আমি ব্যবসায়িক জীবনের শুরু থেকে কর দিয়ে আসছি। আমার পরিবারকে কর বাহাদুর পরিবার ঘোষণা করায় গর্বিত। এ সম্মাননা আরও উৎসাহ যোগাবে। একই সঙ্গে জেলার অন্য ব্যবসায়ীদের মধ্যে কর দেওয়ার উৎসাহ বাড়বে।’

বুধবার (৮ নভেম্বর) বিকালে বগুড়া বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়াম হলে বগুড়া কর অঞ্চল আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া-১ আসনের এমপি কৃষিবিদ আব্দুল মান্নান তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে উত্তরাঞ্চলের বগুড়া কর অঞ্চলের আওতাধীন গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট ও সিরাজগঞ্জের ২০ জনকে করদাতাকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা অনুষ্ঠানে বগুড়া কর কমিশনার মো. আবদুল মজিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস্-উল আলম, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক এম.এ মতিন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান মিলন, বগুড়া জোনাল কর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হামিদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু।
আরও পড়ুন:

খুলনা বিভাগে ১০ ‘কর বাহাদুর পরিবার’কে সম্মাননা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম