চাঁদাবাজি বন্ধসহ ছয় দফা দাবিতে ট্রাক শ্রমিকদের ঘেরাও কর্মসূচি

রংপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ২০:২৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২০:৩৪

চাঁদাবাজি বন্ধসহ ছয় দফা দাবিতে ট্রাক শ্রমিকদের ঘেরাও কর্মসূচি

মহাসড়কে হাইওয়ে পুলিশ ও সার্জেন্টদের চাঁদাবাজি বন্ধসহ ৬ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হয়েছে।  রংপুর জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা এই ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে তারা সমাবেশ করে।  সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

সমাবেশে শ্রমিক নেতারা প্রশাসনকে আলটিমেটাম দিয়ে বলেন, ‘দশ দিনের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী ২০ নভেম্বর থেকে অনিদৃষ্টকালের জন্য ধর্মঘট শুরু করা হবে।’

এর আগে রংপুর জেলা  ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের উদ্যেগে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় কাছে গিয়ে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও সমাবেশ করে। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ট্রাক ও ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজার রহমান সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ-সভাপতি আশরাফ আলীসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুন: আ.লীগ সরকার বিচার বিভাগকে ধ্বংস করেছে: যুগ্ম মহাসচিব সরোয়ার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম