সৈয়দপুর রেল কারখানায় জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ২০:৫৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২০:৫৪

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রেলওয়ে ট্রেড ইউনিয়ন। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রেলওয়ে কারখানার সামনে শ্রমিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা মানববন্ধনে অংশ নেন।

রেল কারখানায় জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন মানববন্ধন ও সমাবেশ শেষে রেলওয়ে কারখানার (ডিএস) কুদরত ই খুদার হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি তুলে দেন শ্রমিক নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন, সৈয়দপুর রেলওয়ে ট্রেড ইউনিয়নের সব আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. একরামুল হকসহ অন্যরা।

শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে মঞ্জুরিকৃত পদের বিপরীতে ৫৬ শতাংশ লোকবল শূন্য থাকার পরও নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে না। যার কারণে এক সময় রেলওয়ে কারখানায় তালা ঝুলতে পারে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রেলবান্ধব এবং তার আমলেই রেলওয়ের আধুনিকায়ন হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খালি পদে নিয়োগের দাবি জানাই।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম