‘একটি চিহ্নিত গোষ্ঠী সংখ্যালঘুদের ভারতে পাঠাতে চায়’

রংপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ১৪:৫৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৫:৩১

‘একটি চিহ্নিত গোষ্ঠী সংখ্যালঘুদের ভারতে পাঠাতে চায়’ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ‘ঠাকুরপাড়ায় হিন্দুদের ঘরবাড়িতে তাণ্ডবের ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য জড়িত। ১৯৫৪ সাল থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ৯০ ভাগ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছে। সেটাকে বিঘ্নিত করতে একটি চিহ্নিত গোষ্ঠী সংখ্যালঘুদের ভারতে পাঠাতে চায়, আওয়ামী লীগের কাছ থেকে দূরে সরিয়ে নিতে চায়।’

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে কয়েকজন দলীয় সংসদ সদস্য ও নেতাদের নিয়ে ঠাকুরপাড়া পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ধারাবাহিকভাবে আগের ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যাবে ওই মহল আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য ঘটনাগুলো ঘটিয়ে আসছে।’

এ সময় হুইপ শহীদুল ইসলাম বলেন, ‘ঠাকুরপাড়ার তাণ্ডবের সঙ্গে জামায়াত সরাসরি জড়িত। তারা পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য এ তাণ্ডব চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করছে, যারা প্রকৃত দোষী তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।’

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ বলেন, ‘সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দিয়ে মালামাল লুট করে হামলা চালিয়ে তাদের ভয় দেখিয়ে ভারতে পাঠানোর দিন শেষ হয়ে গেছে। আমরা আর ভয় পাই না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংখ্যালঘুদের ব্যাপারে অত্যন্ত যত্নশীল ও সচেতন। ফলে যারা মনে করেন, এভাবে হামলা করে সংখ্যালঘুদের এদেশ থেকে বিতাড়িত করে ভারতে পাঠিয়ে দেবেন তাদের সাবধান করে দিতে চাই।’
এর আগে নেতারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করেন পরে সেখানে এক সমাবেশে বক্তব্য দেন তারা। সেখানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল ইসলাম টুকু, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র , সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ আরও অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম