বোদা পৌরসভা নির্বাচন: ৯৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পঞ্চগড় প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৭, ১৮:১৩আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৮:১৫

পঞ্চগড় আগামী ২৮ ডিসেম্বর পঞ্চগড় জেলার বোদা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার (২৭ নভেম্বর) মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ২৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও বোদা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিজয় চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।

মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হচ্ছেন বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হকিকুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বোদা বাজার বণিক সমিতির সভাপতি মো. আজাহার আলী, বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বোদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আখতার হোসেন হাসান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম