ডিজিটাল এক্সরে, অ্যানালগ প্রিন্ট

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ০৪:৪৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ০৪:৫৪

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল

কুড়িগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সম্প্রতি একটি ডিজিটাল এক্সরে মেশিন বসানো হয়েছে। কিন্তু ডিজিটাল প্রিন্টারের ব্যবস্থা না থাকায় এর সুবিধা ভোগ করতে পারছেন না রোগীরা। ডিজিটাল এক্সরে করলেও অ্যানালগ প্রিন্টারে সেকেলে ছবি পাচ্ছেন রোগীরা। এ প্রসঙ্গে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) শাহিনুর রহমান সরদার বলেন, ‘বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করেছি। কিন্তু এখনও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’

এদিকে সোমবার (২৭ নভেম্বর) হাসপাতালটির তিনটি বিভাগ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে। আরএমও শাহিনুর রহমান সরদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরএমও শাহিনুর রহমান সরদার বলেন, ‘পুরো হাসপাতালটি কাভার করতে ১০ থেকে ১২টি ক্যামেরার প্রয়োজন হলেও অর্থ সংকটের কারণে কয়েকটি ক্যামেরা লাগানো হচ্ছে। বাকিগুলোও খুব শিগগিরই লাগানো হবে। হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও শিশু বিভাগে তিনটি ক্যামেরা লাগানো হচ্ছে। এর ফলে দালাল নিয়ন্ত্রণ, শিশু চুরি রোধসহ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সহজ হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক