হিলিতে ৬ লক্ষাধিক টাকার ফেন্সিডিলসহ ভারতীয় পণ্য উদ্ধার

হিলি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ১৩:২৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৩:৪০

ফেন্সিডিল, ভারতীয় শাড়ি ও চাদর উদ্ধার দিনাজপুরের হিলি সীমান্তে ছয়  লাখ ৬৩ হাজার টাকার ফেন্সিডিলসহ বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে  পৃথক দু’টি অভিযানে এসব ফেন্সিডিল এবং ভারতীয় শাড়ি ও চাদর উদ্ধার করা হয়। বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল চোরাকারবারি ভারতীয় শাড়ি ও চাদর নিয়ে সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। পরে মঙ্গলবার ভোরে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের সাদুড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ভারতীয় ১৪৫টি চাদর ও ৮০ পিছ  উন্নতমানের  শাড়ি উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘একই সময়ে বিজিবির আরও একটি বিশেষ টহল দল হিলি সীমান্তের নন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২২৮টি ফেন্সিডিলের বোতল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল, চাদর ও শাড়ির সর্বমোট মূল্য ৬ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।’

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  অভিযানে উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো ধ্বংস করার জন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হবে। এছাড়া শাড়িগুলো হিলি স্থল শুল্কস্টেশনে জমা দেওয়া হবে।  

/এসকেবি/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম