কুড়িগ্রামে স্মার্ট কার্ড বিতরণ শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৭, ১৫:০৫আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৫:০৫

কুড়িগ্রামে স্মার্ট কার্ড বিতরণ শুরু কুড়িগ্রাম সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম পৌরসভা কার্যালয় চত্বরে জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলীর হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

জেলা নির্বাচন অফিসের আয়োজনে কুড়িগ্রাম সদর উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় দুই লাখ ছয় হাজার ৩৩৮ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। সদর উপজেলায় এই কার্যক্রম চলবে ২৩ মার্চ ২০১৮ সাল পর্যন্ত। কুড়িগ্রাম পৌরসভা কার্যালয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌর এলাকার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ইউনিয়ন পর্যায়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যালয়ে কার্ড বিতরণ করা হবে।

পৌর মেয়র আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, ইউএনও আমিন আল পারভেজ প্রমুখ।

বক্তারা জানান, কুড়িগ্রামসহ সারাদেশে ১০টি জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে নাগরিকরা সরকারের ২৫টি সেবা সুবিধা পাবেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৩ অক্টোবর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার নব বাংলাদেশিদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের মধ্য দিয়ে জেলাসহ সারা দেশে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ দাশিয়ারছড়ায় বিতরণ কাজের উদ্বোধন করেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম