বিদ্যুৎ পেল সাদুল্যাপুরের ৫১ পরিবার

গাইবান্ধা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৭, ২০:১১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ২০:১১

বিদ্যুৎ পেল সাদুল্যাপুরের ৫১ পরিবার দীর্ঘদিন পর বিদ্যুতের আলোয় আলোকিত হলো গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মোয়াগাড়ী তাঁতীপাড়া গ্রামের ৫১টি পরিবার। রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহারিয়া খাঁন বিপ্লব।

উদ্বোধন অনুষ্ঠানে আলহাজ্ব শাহারিয়া খাঁন বিপ্লব বলেন, ‘এই গ্রামটি দীর্ঘদিন অবহেলিত ছিল। আজ থেকে তাঁতীপাড়া গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হলো। উপজেলার যেসব এলাকা এখনও বিদ্যুৎবিহীন আছে, এই বছরের মধ্যে সেসব এলাকায় বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হবে। দেশের প্রতিটি গ্রামকে আলোকিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আগামী ২০২১ সালের পর দেশের আর কোনও গ্রাম অন্ধকারে থাকবে না।’

এদিকে বিদ্যুৎ সংযোগ পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রামবাসী। স্থানীয় আলী মিয়া বলেন, ‘বিদ্যুতের জন্য বারবার ধর্ণা দিয়েও বিদ্যুৎ পাইনি। আওয়ামী লীগ সরকার ও স্থানীয় নেতৃবৃন্দের আন্তরিকতায় গ্রামে বিদ্যুৎ আনা সম্ভাব হয়েছে।’

আবদুর রহমান নামে অপর একজন বলেন, ‘বিদ্যুতের আলো পাওয়ায় এখন ছেলে-মেয়েদের পড়ালেখা করতে সুবিধা হবে।’ 

স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক, ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন মণ্ডল হিরু প্রমুখ।  

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি