ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ক্লিনিক মালিকের বাড়িতে হামলা

রংপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৭, ২০:২৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ২০:৩০

রংপুর রংপুর নগরীর আর কে রোড এলাকার জনতা ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্লিনিক মালিক পিন্টুর বাড়িতে হামলা করে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনরা। কোতোয়ালী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আব্দুল আজিজ জানান, গত ৩ ডিসেম্বর (রবিবার) নগরীর কটকীপাড়া এলাকার আল আমিনের স্ত্রী তামান্না বেগম অসুস্থ অবস্থায় জনতা ক্লিনিকে ভর্তি হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার অবস্থার উন্নতি না হওয়ায় ক্লিনিক থেকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রোগীর স্বজনরা তামান্নাকে সেখানে ভর্তি না করে নগরীর ধাপ এলাকার কছির উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তামান্না মারা যায়। পরে এ ঘটনায় তামান্নার স্বজনরা ক্ষুব্ধ হয়ে শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে জনতা ক্লিনিকে হামলা চালিয়ে কর্মচারীদের মারধর করে। এক পর্যায়ে তারা ক্লিনিকের পাশেই ক্লিনিক মালিক ডা. পিন্টুর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে।

স্বজনদের  অভিযোগ,  জনতা ক্লিনিকে ভর্তি থাকার সময় ভুল চিকিৎসার কারণে তামান্নার অবস্থার অবনতি ঘটেছে। তবে জনতা ক্লিনিকের ম্যানেজার বাবুল হোসেন জানান, তাদের এখানে চিকিৎসাধীন থাকার পর তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে লিখিত ভাবে জানানো হলেও তারা সেখানে ভর্তি না করে অন্য একটি ক্লিনিকে ভর্তি করেছে।

ওসি আরও জানান, এ ব্যাপারে কোনও পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের