গোবিন্দগঞ্জে ঘর পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ পরিবার

গাইবান্ধা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৬

গোবিন্দগঞ্জে ঘর পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ পরিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহারা ভূমিহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ পরিবারকে নতুন ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের দক্ষিণ বেতাড়া গ্রামে ৪০টি পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীলাব্রত কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলম, কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করীম রফিক, আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক মণ্ডল, নুরুল ইসলাম পান্নাসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফুলহার গ্রামে আরও একটি আশ্রয়ণ প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে কাটাবাড়ি, সাপমারা, শাখাহার, রাজাহার, কামদিয়া ও গুমানিগঞ্জ ইউনিয়নের হতদরিদ্র ভূমিহীন ১০০ পরিবারকে ঘরের চাবি দেন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

আশ্রয়ণ প্রকল্পে ঘর পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৪০ পরিবার এদিকে, ঘর পেয়ে খুশি হয়েছেন দরিদ্র-অসহায় ভূমিহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা। এদের মধ্যে রমেশ টুডু বলেন, ‘আগে মাথা গোজার ঠাঁই ছিল না। এখন আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে ভালোভাবে থাকতে পারবো।’

শিথিশ বাস্কে বলেন, ‘জমিজমা না থাকায় স্থায়ী কোনও ঠিকানা ছিল না। সরকারি বরাদ্দে স্থানীয় এমপি ও চেয়ারম্যানের কারণে আজ  স্থায়ী ঘর হলো।’

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীলাব্রত চক্রবর্তী জানান, ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থে সরকারি খাস জায়গাও ওপর দুটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণে ব্যয় ধরা হয় ২ কোটি ২৯ লাখ টাকা। দেড় লাখ টাকা ব্যয়ে নির্মিত এসব ঘরে স্যানিটেশন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি