৫৭ ধারায় আটকের ৪১ দিন পর সাংবাদিকের জামিন

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ১৬:০৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৬:৩২

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা ৫৭ ধারায় আটকের ৪১ দিন পর ‘দৈনিক সংবাদ’ পত্রিকার কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান  জামিন পেয়েছেন।  বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন। আনিছুরের স্ত্রী মিনু রহমান একথা জানিয়েছেন।

প্রসঙ্গত, রৌমারীর যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামের সুমন মিয়া (২৪) নামের এক যুবক তার ফেসবুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে একটি পোস্ট দেয়। বিষয়টি আনিছুরের নজরে আসলে তিনি মোবাইলে পোস্টটির স্ক্রিন শট  নিয়ে তা শাহ কামাল নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে দেখান। শাহ কামাল ওই ঘটনায় সুমন মিয়াকে অভিযুক্ত করে ৮ সেপ্টেম্বর রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর সুমন মিয়াকে আটক না করে মামলার ২ নং আসামি আনিছুরকে আটক করে পুলিশ।

আনিছুরের পারিবারের দাবি, যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের কিছু নেতাকর্মীর সঙ্গে তার বিরোধ ছিল।  সে কারণেই স্থানীয় নেতারা পুলিশের সঙ্গে তাকে মিথ্যা মামলায় আটক করে।

আনিছুরের স্ত্রী মিনু রহমান জানান, পুলিশের প্রস্তাবে মামলার বাদী হতে রাজি না হওয়ায় তার স্বামীকে পরিকল্পিতভাবে মিথ্য মামলায় আটক করা হয়। তারা আইনিভাবে এর মোকাবিলা করবে।

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার লৎফর রহমান জানান, আনিছুরের জামিনের আদেশ সংক্রান্ত কাগজ এখনও তাদের কাছে পৌঁছায়নি। কাগজপত্র হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম