ফুলবাড়ি সীমা‌ন্তে আড়াই লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
১৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৯

ফুলবাড়ি সীমা‌ন্তে ভারতীয় প্রসাধনী জব্দ কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী উপ‌জেলার শিমুলবাড়ী সীমা‌ন্তে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি)। শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে শিমুলবা‌ড়ী সীমা‌ন্তের ঠাকুরপাঠ এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। বি‌জি‌বি ১৫ ব্যাটা‌লিয়‌নের ‌শিমুলবাড়ী কোম্পা‌নি কমান্ডার নূর-ই আলম এ তথ্য জানান।

কমান্ডার নূর-ই আলম জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৭/৩-এস এর কাছে বাংলা‌দে‌শের অভ্যন্ত‌রে ভারতীয় প্রসাধনীসহ এক‌টি ব্যাটা‌রি চা‌লিত অ‌টো‌রিকশা জব্দ করা হয়। পরে ওইঅটো‌রিকশা থেকে প্রায় দুই লাখ ৩৭ হাজার টাকার ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত মালামালের ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম