এরশাদের সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক হতে পারে না: ফখরুল

লিয়াকত আলী বাদল রংপুর
১৮ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৮:১৬





মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: ফোকাস বাংলা)

বর্তমান সরকারের অধীনে অতীতেও কোনও নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘আমি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ একই বিমানে আজ রংপুরে এসেছি। তিনি (এরশাদ) রংপুরের ছাওয়াল বলে দাবি করেন অথচ গত ৩০ বছরে রংপুরের জন্য কিছুই করেননি। এরশাদ সাহেব এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন না বলে অনেকবার বলেও ওয়াদা রক্ষা না করে সরকারকে ক্ষমতায় থাকার জন্য ন্যাক্কারজনকভাবে সহায়তা করেছেন। এমন ব্যক্তির সঙ্গে বিএনপির কখনই কোনও সম্পর্ক হতে পারে না।’

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর সিও বাজার এলাকায় বিএনপি মেয়র প্রার্থী কাওছার জামান বাবলার সমর্থনে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনও নিরপেক্ষ হবে বলে আশা করি না। তারপরও জনগণের শক্তি নিয়ে নির্বাচনকে নিজেদের পক্ষে রাখতে হবে।’


তিনি দলীয় নেতাকর্মী ও সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা রংপুর সিটি নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দেবেন, যাতে ভোট চুরি করতে না পারে। আপনারা ভোট চুরি করতে দেবেন না, পারলে প্রতিরোধ করবেন।’

ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তারা রংপুর সিটি নির্বাচনে সরকারি দলকে সুযোগ-সুবিধা দিচ্ছে; আমাদের দিচ্ছে না। আমাদের সমাবেশ ও মিছিল করতে দেয় না। তারা (সরকারি দল) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেই চলেছে। আমরা কখনই মনে করিনা এই নির্বাচন কমিশনের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি ঠাকুরগাঁও এর ছেলে রংপুরের সমস্যাগুলো আমি বুঝি এবং জানি। রংপুর সিটি করপোরেশনের নির্বাচন দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের জন্য সরকারের পরিবর্তন হবেনা তবে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণরায় বলে বিবেচিত হবে।’

তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকার দেশের কোমর ভেঙে দিয়েছে। ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার কথা বলেছে। সেই চাল এখন ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ঘুষ, দুর্নীতি, গুম ও খুনসহ এমন কোনও কর্মকাণ্ড নেই, যা তারা করছে না।’

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বাবলাকে পরিচয় করিয়ে দিয়ে হাতে ধানের শীষ তুলে দিয়ে ফখরুল বলেন, ‘এই ধানের শীষ বিএনপির প্রতীক, শান্তির প্রতীক। ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করুন। ’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইকবাল হাসান টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুখ, রংপুর বিভাগীয় সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুখ।

পরে বিএনপি মহাসচিব কাছারী বাজার সিটি বাজার পায়রা চত্বরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়তে পারেন: রংপুরে জাপা প্রার্থী জয়ী হবে: আশাবাদ এরশাদের

/এনআই/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম