টাকা দিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ২২:১২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ২২:১২

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এমন ব্যক্তিদের টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এবং নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ নাগেশ্বরীতে প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধারা নতুন তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম সুপারিশের প্রতিবাদ জানিয়ে তালিকা থেকে তা বাতিলের দাবি জানান। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেন।

অন্যদিকে, ভুরুঙ্গামারীতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মতি, ডেপুটি কমান্ডার আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা ও সাবেক জেল সুপার নূরুল ইসলাম, আব্দুল কাদের ও শাহজাহান আলী সাজু প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘চলতি বছরে ভুরুঙ্গামারী উপজেলায় ২৫৫ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে প্রায় দুই শতাধিক ব্যক্তিকে মুজিবনগর সরকারের কর্মচারী দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে ওই ব্যক্তিরা মুজিবনগর সরকারের কর্মচারী ছিলেন না। তালিকাভুক্ত ওই সব ব্যক্তি ভুয়া মুক্তিযোদ্ধা।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম