রসিকে ২৩১৯ ভোট পেয়ে জামানত হারালেন এরশাদের ভাতিজা আসিফ

রংপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৭, ০১:১০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৭

এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করে ২৩১৯ ভোট পেয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার। এতে করে এই নির্বাচনে জামানত হারিয়েছেন তিনি। এর আগে, দলের নির্দেশনা না মেনে নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা করায় ভাতিজা আসিফকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করেন এরশাদ।

দলীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টি থেকে মেয়র পদে লাঙল প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন চেয়ে আট মাস আগে থেকে পারিবারিকভাবে চেষ্টা করেন আসিফ শাহরিয়ার। সে সময় নিজেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রচারণাও চালান তিনি। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে এক জনসভায় রংপুরের মেয়র পদে মোস্তাফিজার রহমান মোস্তফার নাম ঘোষণা করেন এরশাদ।

এরপরও নিজেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পরিচয় দেওয়ার কারণে গত ৮ ডিসেম্বর ভাতিজা আসিফকে দল থেকে বহিষ্কার করেন দলীয় প্রধান এরশাদ। সেই সঙ্গে দল থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফাকে মেয়র প্রার্থী ঘোষণা করেন তিনি।

এরপর নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করে আসিফ শাহরিয়ার জানিয়েছিলেন, ‘ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনে মার্কা কোনও ফ্যাক্টর হবে না। জাপার প্রার্থীর অবস্থান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আমার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। তাই আমার প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ প্রার্থী ঝন্টুর সঙ্গে।’

নির্বাচনের ফল ঘোষণার প্রতিক্রিয়া জানতে চেষ্টা করেও আসিফ শাহরিয়ারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি মোবাইল ফোনে কল রিসিভ করেননি, তার বাড়িতে গেলেও কেউ বাড়ির দরজা খোলেনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রসিক নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে ১৬০৪৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মোস্তাফিজার রহমান মোস্তফা। ২৩১৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন আসিফ শাহরিয়ার।

 

/এএইচ/ আপ-এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম