মাদ্রাসাছাত্রকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৭, ০৬:৩৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ০৬:৩৯

পঞ্চগড় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রকে (১১) যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ক্বারী মো. শহিদুল ইসলাম (৪৮) নামের ওই শিক্ষককে রবিবার (২৪ ডিসেম্বর) রাতে গ্রেফতার করা হয়। নুরুল আলম জামিয়া রহমানিয়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ওই ছাত্রের বাবা দেবীগঞ্জ থানায় যৌন হয়রানির অভিযোগে মামলা করেন। ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ক্বারী মো. শহিদুল ইসলাম নীলফামারী জেলার সদর উপজেলার গোড়গ্রাম মাছপাড়া এলাকার নছিমদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর ওই ছাত্রকে নিজ কক্ষে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করেন শিক্ষক শহিদুল ইসলাম। এছাড়া মাদ্রাসার ৪-৫ জন ছাত্র বিভিন্ন সময় একইভাবে ওই শিক্ষকের যৌন হয়রানির শিকার হন। কিন্তু ভয়ভীতি দেখানোয় কেউ তা প্রকাশ করতে পারেনি। গত ২৩ ডিসেম্বর নির্যাতনের শিকার ছাত্রের বাবা মাদ্রাসায় তার সঙ্গে দেখা করতে গেলে ওই ছাত্র তার বাবাকে বিষয়টি খুলে বলে এবং কান্নাকাটি করে। এরপর তিনি তার ছেলেকে বাড়িতে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ২৪ ডিসেম্বর সন্ধ্যায় মাদ্রাসার ছাত্র, অভিভাবক ও স্থানীয়রা ওই মাদ্রাসা শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। পরে তারা দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে রাতে পুলিশ ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম