পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচন কাল (বৃহস্পতিবার)। দীর্ঘ ১৭ বছর পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছে ৪ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ২৪ জন ও ৬০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র প্রার্থীরা হলেন-বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা (নৌকা), বোদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হকিকুল ইসলাম (ধানের শীষ), বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম আখতার হোসেন হাসান (নারিকেল গাছ) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের বোদা উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম (হাতপাখা)। তবে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সঙ্গে বিএনপির বিদ্রোহী প্রার্থী বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম আখতার হোসেন হাসানের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটাররা মনে করছেন।
সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীরা হলেন- সামসুন নাহার, মিনারা বেগম, ইসমতারা, ইয়ারমিন, জয়তুন নেছা, রুবিনা আক্তার, রাধা রানী দাস, জিবুন্নাহার, ফাতেমা, ফজিলাতুন নেছা, মালেকা বানু, বিউটি বেগম, ঝরনা বেগম, আইরিন পারভিন, আফরোজা বেগম, মমতাজ পারভিন কেয়া, সেলিনা আখতার, রুনা লায়লা, আকতারা বেগম, সুলতানা বেগম, আবিদা সুলতানা লাকী, লিলিমা খাতুন, কুলছুম আকতার ও শিরিন আক্তার।
সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীরা হলেন- শাহাজাহান কবির প্রধান, সোহেল রানা, সত্যেন চন্দ্র রায়, রুহুল আমিন, আব্দুল মান্নান, আফছারুল ইসলাম, আনারুল ইসলাম, সফিকুর রহমান, কাবুল হোসেন, আব্দুর রহিম, আমজাদ হোসেন বাবলা, জুলফিকার আলী, তরিকুল ইসলাম, আজাদ আলী, রাজা রাজীব ঘোষ, রণজিৎ কিশোর দত্ত, খাদেমুল ইসলাম, ইমামুল ইসলাম, জামাল উদ্দিন, সফিউল ইসলাম, জালাল উদ্দিন, হাসান ইমাম, তজমল হোসেন, রফিকুল ইসলাম বেলাল, মো. বাবুল, সামসুজ্জামান, আব্দুল মালেক, রশিদুল ইসলাম, মিজানুর রহমান, আব্বাস আলী, শরিফুল ইসলাম বাচ্চু, মিজানুর রহমান, রাব্বি হাসান রাজ, এবিএম রশিদউল আজাদ, আফছারুল ইসলাম, মকছেদুল হক, সলায়মান আলী, আবু সাদাত মো. সায়েম, নুর ইসলাম, আবুল কালাম আজাদ, রবীন্দ্র নাথ দে বকুল, তানিরুত জামান, আনিছুর রহমান, মজাহারুল ইসলাম, সাইফুর জামান মজুমদার, মাহমুদ সাদী ইবনে আজিজ বাধন, কাউছার আলম, বাবুল হক, সৈয়দ আলী, হামিদুর রহমান, আল মামুন, আনোয়ার হোসেন, আব্দুল লতিফ হুদা, আল আমিন হোসেন, লিহাজ উদ্দীন মানিক, শাহজাহান আলম, ফিরোজ সুলতান, আল আমিন, সোলায়মান আলী ও আশরাফুল ইসলাম।
এদিকে, বুধবার বিকেলে বোদা উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম ৯টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনি মালামাল বিতরণ করেন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ৯টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহিৃত করেছেন। এজন্য প্রতিটি কেন্দ্রে বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে ২২ জন করে সদস্য রাখা হয়েছে। এছাড়া ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, র্যাবের ৩টি ইউনিট, পুলিশের ৯টি মোবাইল টিম এবং ৩টি স্ট্রাইকিং ফোর্স আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রত্যেকটি কেন্দ্রে টহলে থাকবেন।
বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান বলেন, ‘বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বোদা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ১শ’ ৬৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৪শ’ ৪৫ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৭শ’ ১৯ জন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রেখে চেয়ারম্যান ও এমপিকে সংবর্ধনা








