দিনাজপুরের বিরল পৌরসভা নির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী

দিনাজপুর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ২০:৪৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২০:৪৮

দিনাজপুর

দিনাজপুরের বিরল পৌরসভা নির্বাচনে ১২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী সবুজার সিদ্দিকী সাগর (নৌকা) পেয়েছেন ২ হাজার ৪৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুল আজাদ মনি (আ.লীগের বিদ্রোহী প্রার্থী) পেয়েছেন ২ হাজার ৪২১ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন বিরল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া সুলতানা।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমান পেয়েছেন ১ হাজার ৫৮৫ ভোট ও বিএনপি’র প্রার্থী লিয়াকত আলী পেয়েছেন ৫৭৪ ভোট।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুরের বিরল পৌরসভায় প্রথমবারের মত নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এই নির্বাচনে কোনও প্রকার বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। ২০১১ সালে এই পৌরসভা গঠিত হলেও সীমানা জটিলতার কারণে এর আগে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বিরল পৌরসভায় প্রথমবারের এই নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৮ হাজার ৯১৫ জন ভোটারের মধ্যে ৭ হাজার ৫৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুকুল চন্দ্র রায় ৪ হাজার ৩৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৩ হাজার ২২ ভোট। 

আরও পড়ুন: বোদা পৌরসভা নির্বাচন: বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত



/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের