নীলফামারীর গাড়াগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী

নীলফামারী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ০৫:৪৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ০৭:০২

নীলফামারী নীলফামারীর কিশোরগঞ্জে গাড়াগ্রাম ইউনিয়নের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী মারুফ হোসেন জয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে চার হাজার ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জোনাব আলী লাঙল প্রতীকে পেয়েছেন ৩২৮৪ ভোট।

বৃহস্পতিবার (২৮ ডিসম্বর) ভোট শেষে সন্ধ্যা সাতটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনোয়ার হোসেন ওই ফলাফল ঘোষণা করেন।

এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীসহ মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা  করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন,‘রসিক নির্বাচনের ভোটের পর এবার নীলফামারী জেলার কিশোরগঞ্জে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোট পড়েছে ৭৮ শতাংশ। সন্ধ্যা সাতটার দিকে ঘোষিত  ফলাফলে স্বতন্ত্র প্রার্থী মারুফ হোসেন নির্বাচিত হয়েছেন।’

উল্লেখ্য, চলতি বছরের গত ২১জুন গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মৃত্যুবরণ করায় পদটি শূন্য ঘোষণা করা হয়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম