ফুলবাড়ী সীমান্তে ভারতীয় দুই নাগরিককে আটকের পর ফেরত

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ১২:৩১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১২:৩৪

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়েছে। পরে তাদের ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়ন গংগাহাট বিওপি সদস্যরা। বিজিবি ১৫ ব্যাটালিয়নের (লালমনিরহাট) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ এ খবর নিশ্চিত করেছেন।

আটক হযরত আলী (৫০) ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সুকারুকুটি এলাকার সেউটি-২ গ্রামের মৃত রমজান আলীর ছেলে ও মিলন মিয়া (২৫) একই গ্রামের হোসেন আলীর ছেলে।

বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান, শান্তি রক্ষার্থে উভয় দেশের স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়েছে।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার বিদ্যাবাগিস সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৪১ এর সাব পিলার ৩ এসের কাছ দিয়ে তারা অনুপ্রবেশ করে। ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি নাগরিক আব্দুল গফুর ও আমজাদ আলীর সঙ্গে ব্যবসা সংক্রান্ত কাজে তারা বাংলাদেশে প্রবেশ করেন। পরে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দিলে বিজিবির টহলরত সদস্যরা তাদেরকে আটক করে গংগাহাট ক্যাম্পে নিয়ে আসে।

পরে খবর পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় এক জনপ্রতিনিধি বিজিবির সঙ্গে যোগাযোগ করলে শুক্রবার (২৯ ডিসেম্বর) উভয় পক্ষের বৈঠকের মাধ্যমে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দেয় বিজিবি। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের