দুই বছরেও মেলেনি প্রতিবন্ধী ভাতার কার্ড

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা
২৯ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৬

দৃষ্টি প্রতিবন্ধী স্বামী ও বাক প্রতিবন্ধী সন্তানসহ আবেদা বেগম গাইবান্ধার সাঘাটা উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী স্বামী, বাক প্রতিবন্ধী দুই ছেলে ও এক মেয়ে নিয়ে দিন পার করছেন আবেদা বেগম। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি মেয়ে সুমির নামে ভাতার কার্ড ইস্যু করা হলেও এখন পর্যন্ত মেলেনি স্বামী ও দুই ছেলের কার্ড। তবে সমাজসেবা অধিদফতর বলছে শিগগিরই অন্যদেরও কার্ড দেওয়া হবে।

সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাঁড়াবর্ষা গ্রামে বাস করেন দৃষ্টি প্রতিবন্ধী আবদুস সোবহান মিয়া (৫৬), তার মেয়ে সুমি আকতার (২৫), ছেলে বিদ্যুৎ মিয়া (১৯) ও তফু মিয়া (১৬)।

সোবহান মিয়া জানান, তার তিন সন্তান জন্ম থেকেই বাক প্রতিবন্ধী। সুমি নিজের নাম পরিচয় লিখতে পারে। 

সোবহান মিয়ার স্ত্রী আবেদা বেগম বলেন, ‘স্বামীর নিজের জায়গা-জমি না থাকায় বাবার বাড়ি এলাকায় সরকারি খাস জায়গায় দু’চালা দুটি টিনের ঘরে স্বামী-সন্তান নিয়ে থাকেন। মাঝে-মাঝে স্বামী কৃষি কাজ করলেও শারীরিক দুর্বলতার কারণে প্রায় অসুস্থ হয়ে পড়েন। বসবাসের ঘর দুটিও নড়বড়ে আর জরাজীর্ন হয়ে পড়েছে। উপযুক্ত বয়স হলেও অভাব-অনটনের কারণে মেয়েকে বিয়ে দিতে পারছেন না।’

আবেদা বেগমের অভিযোগ দুই বছর আগে শুধু মেয়ের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড হলেও এখন পর্যন্ত মেলেনি স্বামী ও দুই ছেলের কার্ড। খেয়ে না খেয়ে শত কষ্টে দিন কাটলেও কপালে সরকারি সহায়তা তো দূরের কথা কোনও খোঁজখবরও নেয় না কেউ।

ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের ইউপি সদস্য সুধান্ন সরকার বলেন, ‘একই পরিবারের চার প্রতিবন্ধীর মধ্যে সুমি আকতারের প্রতিবন্ধী ভাতার কার্ড হয়েছে। ইতোমধ্যে সুমি ভাতার টাকাও উত্তোলন করছে। এছাড়া আবদুস সোবহান ও তার দুই ছেলের প্রতিবন্ধী ভাতার কার্ড করার প্রক্রিয়া চলছে।’

গাইবান্ধা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামাণিক বলেন, ‘‘একই পরিবারের বাবা ছেলে ও এক মেয়ে প্রতিবন্ধী হওয়ার বিষয়টি তিনি অবগত আছেন। বাক প্রতিবন্ধী সুমির নামে প্রতিবন্ধী ভাতার কার্ড হয়েছে। এছাড়া বাকি তিনজনের নামের তালিকা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তাদের নামেও ভাতার কার্ড দেওয়া হবে।’ এছাড়া পরিবারটিকে আরও সহযোগিতার চেষ্টা করবেন তিনি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম