২৭ মাস কারাভোগ শেষে ভারত থেকে ফিরলো বাংলাদেশি কিশোর

হিলি প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৮, ১৬:১৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৬:২৫

২৭ মাস কারাভোগ শেষে ভারত থেকে ফিরলো বাংলাদেশি কিশোর অবৈধভাবে সীমানা অতিক্রমের দায়ে ভারতে দুই বছর তিন মাস (২৭ মাস) কারাভোগ শেষে দেশে ফিরেছে রাফি শেখ (১৭) নামে এক বাংলাদেশি কিশোর। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে দেশে প্রবেশ করে সে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ও সে দেশের আদালতে সাজা পাওয়ার পর ভারতের শিশু শোধনাগারে ছিল সে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন এ তথ্য জানান। রাফি শেখ খুলনা জেলার দৌলতপুর থানার মোল্লাপাড়া গ্রামের মৃত ফেরদৌস শেখের ছেলে।

ওসি মো. আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, কাগজপত্র ছাড়াই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল রাফি। পরে ভারতের বালুরঘাটে বিএসএফের হাতে আটক হয় সে। আটকের পরে বিএসএফ তাকে প্রথমে থানায় এবং পরে আদালতে পাঠায়। বয়স কম হওয়ার কারণে ওই কিশোরকে বালুরঘাট শোভায়ন হোম নামে একটি শিশু শোধনাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেখানে ২৭ মাস আটক ছিল রাফি।

পরে দুই দেশের মধ্যে কাগজপত্র আদান-প্রদানের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় রাফি। ভারতের হিলি অভিবাসন পুলিশ ওই কিশোরকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে  হস্তান্তর করে। পরে কাগজপত্রের প্রক্রিয়া শেষে পুলিশ ওই কিশোরকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ সদস্যরা ছাড়াও বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম