হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৮ টাকা

হিলি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৮, ২৩:০৫আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ২৩:৪৬

পেঁয়াজ ভর্তি ট্রাক দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম পাইকারী বাজারে কেজিতে ৮টাকা করে কমেছে। প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৪৭ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিন দিন আগে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৫৫ টাকা থেকে ৫৬ টাকা দরে বিক্রি হয়েছে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, গত ৩১ ডিসেম্বর ব্যাংকের ক্লোজিং ডে ছিল। সেদিন অনেক আমদানিকারক পেঁয়াজের এলসি খুলতে পারেননি। তাই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ কিছুটা কমে গিয়েছিল। এতে করে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম খানিকটা বেড়ে যায়। বর্তমানে ব্যাংক থেকে পর্যাপ্ত পেঁয়াজের এলসি খোলা শুরু হয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণও কিছুটা বেড়েছে। বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কিছুটা কমেছে। এছাড়াও বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কিছুটা বাড়ায় দামের ওপরও প্রভাব ফেলছে।

পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, তিন দিন আগে প্রতি কেজি পেঁয়াজ পাইকারীতে ট্রাকসেল ৫৫ থেকে ৫৬ টাকা বিক্রি হলেও আজ সেই পেঁয়াজ মানভেদে ৪৭ টাকা থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম