দুই বছরেও ব্রিজটি পুনর্নির্মাণ হয়নি

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা
০৫ জানুয়ারি ২০১৮, ২০:১৬আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ২০:২৩





ভেঙে যাওয়া ব্রিজ দুই বছর আগে ভেঙে যাওয়া ব্রিজটি এখনও পুনর্নির্মাণ হয়নি। এতে ২০ গ্রামের মানুষ এখন বাঁশের সাঁকো দিয়েই পার হচ্ছেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকার রামডাকুয়া-শ্যামরায় পাঠ সড়কের তিস্তা শাখা নদীর ওপর ২০০৯ সালে ব্রিজটি নির্মাণ করা হয়। দুই বছর আগে বন্যার সময় ব্রিজটি ভেঙে যায়।

সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আবুল মনছুর বলেন, ‘ব্রিজটি নির্মাণের জন্য এর আগে দুই বার বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট দফতর আবারও নতুন করে ব্রিজ নির্মাণের তথ্য চেয়ে আবেদনপত্র চায়। পরে গত বছরের নভেম্বর মাসে ব্রিজ নির্মাণের জন্য প্রাথমিক তথ্য ছক (পরিকল্পনাপত্র) সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী অধিদফতরে পাঠানো হয়েছে। পরিকল্পনাপত্র অনুযায়ী এলজিইডির একটি টিম সরেজমিন পরিদর্শনও করেছে।’

বাঁশের সাঁকো দিয়ে পারাপার তিনি আরও বলেন, ‘পরিকল্পনাপত্রটি সংশ্লিষ্ট দফতরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চলতি অর্থ বছরে অর্থ বরাদ্দ পাওয়ার সম্ভাবনাও আছে। বরাদ্দ পাওয়া গেলে ব্রিজটি নির্মাণ শুরু করা হবে। আগে ব্রিজটি পরিকল্পনা অনুযায়ী নির্মিত হয়নি। নিজ অর্থায়নে অপরিকল্পিতভাবে ব্রিজটি নির্মাণ হওয়ায় তা অল্প দিনেই ভেঙে গেছে।’

 স্থানীয়রা জানিয়েছেন, ২০০৯ সালে নিজ অর্থে ব্রিজটি নির্মাণ করেন সাবেক এমপি কর্নেল (অবসরপ্রাপ্ত) আবদুল কাদের খাঁন। এতে ৩৫ লাখ টাকা ব্যয় হয়েছিল।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম