সীমান্ত সমন্বয় সম্মেলনে অংশ নিতে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে

পঞ্চগড় প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ১৪:০৬আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৪:৪৯

সীমান্ত সমন্বয় সম্মেলনে অংশ নিতে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে রংপুরের ভিন্নজগতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রিজিয়ন কমান্ডার ও আইজি পর্যায়ে চার দিনের সীমান্ত সমন্বয় সম্মেলনে অংশ নিতে ৯ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল এখন বাংলাদেশে। রবিবার (৭ জানুয়ারি) সকালে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিনিধি দলটি পঞ্চগড়ে প্রবেশ করে।

সকাল সাড়ে ৮টায় বিএসএফের নর্থ বেঙ্গল ফন্ট্রিয়ার হেডকোয়ার্টারের আইজি ড. রাজেশ মিশ্রা আইটিএসের নেতৃত্বে বিএসএফের ৯ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাবান্ধা জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল দেওয়ান মো. লিয়াকত আলী তাদের ফুলেল অভ্যর্থনা জানান। বিএসএফের প্রতিনিধি দলের সদস্যরা জিরো পয়েন্ট পার হয়ে বিজিবি’র বাংলাবান্ধা বিওপিতে আসেন। সেখানে তাদের গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তারা বিজিবি-বিএসএফের রিজিয়ন কমান্ডার ও আইজি পর্যায়ে অনুষ্ঠিতব্য চার দিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলনে অংশ নিতে সড়ক পথে রংপুরের ভিন্নজগতে রওয়ানা দেন। এসময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদসহ বিজিবি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্ত সমন্বয় সম্মেলনে অংশ নিতে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর ও রংপুর রিজিয়ন কমান্ডার এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল ও গোহাটি ফ্রন্ট্রিয়ারের আইজি পর্যায়ের এই সম্মেলনটি রবিবার দুপুর থেকে শুরু হয়েছে। সীমান্ত সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে যশোর রিজিয়নের কমান্ডার এডিজি কাজী তৌফিকুল ইসলাম এবং বিএসএফের পক্ষে নর্থ বেঙ্গল ফন্ট্রিয়ার হেডকোয়ার্টারের আইজি ড. রাজেশ মিশ্রা আইটিএস বিএসএফের পক্ষে নেতৃত্ব দেবেন।

চার দিনব্যাপী এই সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা ও আহত করা, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবি-বিএসএফের সমন্বিত টহল, সীমান্তে উভয়ের মধ্যে পারস্পারিক সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখাসহ সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আলোচনা করা হবে। সীমান্ত সমন্বয় সম্মেলনে অংশ নিতে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে

সম্মেলন চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। সেদিন দুপুরে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার কাজী অ্যান্ড কাজী টি স্টেটে বিজিবি-বিএসএফের প্রতিনিধি পর্যায়ে জেআরডি (জয়েন্ট রেকর্ড ডিসকাসন) স্বাক্ষর অনুষ্ঠান এবং বাংলাবান্ধা জিরো পয়েন্টে উভয়ের মধ্যে জয়েন্ট রিট্রিট সেরিমনি প্রদর্শনী অনুষ্ঠান হবে। ওইদিন বিকালে প্রতিনিধি দলটি বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে যাবে।

বিজিবি জানায়, সম্মেলনে বিজিবি রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, বিএসএফ গোহাটি ফন্ট্রিয়ার হেডকোয়ার্টারের আইজি শ্রী রাকেশ আগারওয়াল আইটিএস, বিএসএফ নর্থবেঙ্গল ফন্ট্রিয়ারের স্টাফ অফিসার জর্জ মানজুরান, বিএসএফ গোহাটি ফন্ট্রিয়ার হেডকোয়ার্টারের স্টাফ অফিসার শ্রী দানিয়েল অধিকারী, বিএসএফ সাউথ বেঙ্গল ফন্ট্রিয়ারের স্টাফ অফিসার শ্রী রাজিন্দ্র পাল শিং জিসওয়াল, বিএসএফ নর্থবেঙ্গল ফন্ট্রিয়ারের স্টাফ অফিসার শ্রী রাম চন্দ্র সিং, বিএসএফ নর্থবেঙ্গল ফন্ট্রিয়ারের ডেপুটি কমান্ড্যান্ট স্টাফ অফিসার শ্রী সুধীর কুমারসহ বিজিবি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর, যৌথ নদী কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম