দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৪.৮

দিনাজপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৮, ১২:৪৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৩:০৪

তীব্র শীতে বিপর্যস্ত লোকজন মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে। আজ দিনাজপুরের তাপমাত্রা ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। মঙ্গলবার তেঁতুলিয়ার তাপমাত্রা আছে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দিনাজপুরে প্রচণ্ড শীতে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বাড়ছে। কাজ করতে পারছেন না শ্রমজীবীরা। বিশেষ করে নির্মাণ ও কৃষি শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল ইসলাম বলেন, ‘বর্তমানে দিনাজপুরে শৈত্যপ্রবাহ কমতে শুরু করেছে, বাড়ছে তাপমাত্রা। তাপমাত্রা আরও বাড়বে।’

এদিকে দুস্থদের মাঝে ৭০ হাজার কম্বল বিতরণ করেছে  জেলা প্রশাসন। আরও ৮০ হাজার শীত বস্ত্র চেয়ে জরুরি বার্তা পাঠিয়েছেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
আরও পড়ুন:
শীতের কষ্টে মারা যাওয়ার কোনও তথ্য নেই: ত্রাণমন্ত্রী

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম