ভ্যানিটি ব্যাগে গাঁজা পাচারের সময় নারী আটক

গাইবান্ধা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৮, ১০:৩৫আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১০:৪৪

গাঁজাসহ নারী আটক ভ্যানিটি ব্যাগে করে গাঁজা পাচারের সময় শান্তি বেওয়া (৪৫) নামে এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। তার কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। 

শনিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা পৌর শহরের পূর্ব পাড়ার বায়তুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। 

শান্তি বেওয়ার বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভাটিয়াপড়া গ্রামে। 

গাইবান্ধা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, ‘ভ্যানিটি ব্যাগে গাঁজা নিয়ে নৌকায় করে জামালপুর থেকে গাইবান্ধা আসেন শান্তি বেওয়া। গাঁজা সরবরাহের বিষয়টি গোপন খবরের ভিত্তিতে জানতে পেরে ডিবি পুলিশের একটি দল অবস্থান নেয় শহরের পূর্বপাড়ায়। পরে শান্তি বেওয়ার ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।’

উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। এ ঘটনায় শান্তি বেওয়ার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম