ভারতে পাচারকালে ১৩২০ কেজি পেঁয়াজের ফুলকা উদ্ধার

হিলি প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৮, ১৪:০৫আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৪:০৫

দিনাজপুর ভারতে পাচারের সময় দিনাজপুরের হিলি সীমান্তের মংলা বাজার এলাকা থেকে ১ হাজার ৩২০ কেজি দেশীয় পেঁয়াজের ফুলকা (পেঁয়াজের কলি) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এগুলো উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাওকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মহসীন আলী বাংলা ট্রিবিউনকে জানান, বাংলাদেশ থেকে পেঁয়াজের ফুলকা ভারতে পাচারের উদ্দেশে সীমান্তে এনে জড়ো করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল রবিবার সকাল সাড়ে ৬টায় হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযানে যায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিটি টের পেয়ে ২৫টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো উদ্ধার করে। পরে এগুলো থেকে ১ হাজার ৩২০কেজি পেঁয়াজের ফুলকা উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধার মালামালগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম