মাকে ছুরিকাঘাতের অভিযোগে ছেলে কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ১২:৩৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৪:০২





গাইবান্ধা জেলা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাকে ছুরিকাঘাতের অভিযোগে ছেলে শরিয়াজ্জামান মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে আদালত এ নির্দেশ দেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান এ খবর নিশ্চিত করেছেন।


ওসি জানান, গত রবিবার (১৪ জানুয়ারি) বিকালে শরিয়াজ্জামানসহ চার জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন তার মা ছলেখা বেওয়া। এর আগে ঘটনার দিন ১৩ জানুয়ারি শরিয়াজ্জামান মিয়াকে আটক করা হয়।
তিনি সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।

ছলেকা বেগম বলেন, ‘কাগজপত্র ঠিক থাকলেও জমি নিয়ে মমতাজ আলীর সঙ্গে দ্বন্দ্ব চলছিল। প্রায়ই বিরোধপূর্ণ জমি দখলে নেওয়ার চেষ্টা করতো মমতাজ আলী। জমি রক্ষাসহ দ্বন্দ্ব নিরসনের জন্যই হয়তো শরিয়াজ্জামান তাকে ছুরিকাঘাত করেছে।’ কিন্তু ছেলের বিরুদ্ধে মামলা করলেও ঘটনার জন্য মূলত মমতাজ আলীকে দায়ী করেছেন তিনি।
মমতাজ আলীর দাবি, সেদিন শরিয়াজ্জামানের সঙ্গে কথা কাটাকাটি ছাড়া কিছুই হয়নি। কিন্তু হঠাৎ করেই আমাদের ফাঁসাতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে শরিয়াজ্জামান তার মাকে অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মমতাজ আলীর সঙ্গে শরিয়াজ্জামানের বিরোধ চলছিল। গত শনিবার (১৩ জানুয়ারি) মমতাজ আলী ওই জমি দখলে নিতে গেলে শরিয়াজ্জামান ও তার মা বাধা দেয়। এসময় মমতাজ আলীর সঙ্গে শরিয়াজ্জামানের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মমতাজ উদ্দিনকে ফাঁসাতে শরিয়াজ্জামান তার মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ছলেখা বেওয়ার হাতের কবজি ও মাথা কেটে যায়। ঘটনার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আহত ছলেখা বেওয়া রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে ছলেখাকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

/এসএনএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম