হিলিতে চালের দাম কমেছে কেজিতে দুই টাকা

হিলি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ১৪:১৭আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৮:০২

হিলিতে চালের দাম কমেছে চাল আমদানি স্বাভাবিক থাকায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে চালের দাম কেজিতে কমেছে প্রকারভেদে দেড় থেকে ২ টাকা। আগামীতে চালের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আমদানিকারক ও বন্দর সংশ্লিষ্টরা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের বাজারে চাহিদা থাকায় বন্দর দিয়ে বর্তমানে গড়ে প্রতিদিন ১২০ থেকে ১৩০ ট্রাক চাল আমদানি হচ্ছে। সে হিসেবে  গত ডিসেম্বর মাসে বন্দর দিয়ে ১ হাজার ৯৫২টি ট্রাকে ৭১ হাজার ৭৩ টন চাল আমদানি হয়েছে। এছাড়া নভেম্বর মাসে ১ হাজার ৭৭৩টি ট্রাকে ৬৩ হাজার ৫৯৬টন, অক্টোবর মাসে ১৯৪৩টি ট্রাকে ৬৯ হাজার ৫২ টন চাল আমদানি হয়েছে।।

হিলি বাজারের পাইকারি চাল ব্যবসায়ী অনুপ কুমার বসাক বাংলা ট্রিবিউনকে জানান, বন্দর দিয়ে ভারত থেকে দেশে চাল আমদানি অব্যাহত থাকায় দেশের বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।  ফলে চালের দাম আগের চেয়ে কমতির দিকে রয়েছে। এছাড়াও দেশের বাজারে নতুন আমন ধান ওঠার ফলে বাজারে দেশি জাতের চালের সরবরাহ বেশি রয়েছে। তবে ধানের দাম বেশি হওয়ার ফলে দেশীয় চালের দাম তুলনামূলক বেশি রয়েছে। তবে আগের চেয়ে কমতির দিকে রয়েছে।

তিনি আরও জানান,  বর্তমানে আমদানিকৃত স্বর্ণা জাতের চাল ৩৬ টাকা থেকে ৩৬ টাকা ৫০ পয়সা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এই চাল বিক্রি হয়েছিল ৩৮ টাকা কেজি দরে। আর রত্না জাতের চাল বিক্রি হচ্ছে ৩৮ টাকা থেকে সাড়ে ৩৮ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। 

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মামুন উর রশীদ ও রাজিব দত্ত বাংলা ট্রিবিউনকে জানান, চলতি আমন মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে ধান উঠার ফলে বিভিন্ন এলাকায় অবস্থিত মিল,চাতালগুলোতে ব্যাপকহারে চালের উৎপাদন হচ্ছে। ফলে দেশের বাজারে দেশীয় চালের সরবরাহ বেড়েছে। এছাড়া  ভারতের বাজারে চালের দাম কমে যাওয়ায় ও দেশের বাজারে আমদানিকৃত চালের বেচা কেনা কমে যাওয়ায় বাজারে চালের দাম কমতে শুরু করেছে। বন্দর দিয়ে চালের আমদানি এমনভাবে অব্যাহত থাকলে সামনের দিনে দেশের বাজারে চালের দাম আরও একটু কমার সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন।

 

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম