সরকার জনগণের ভালোবাসার পরোয়া করে না: এরশাদ

রংপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৮, ২১:০৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২১:০৭

রংপুরে জনসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সরকার জনগণের ভালোবাসার পরোয়া করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন,‘চালের দাম প্রতিনিয়ত বাড়ছে। সরকার কোনোভাবেই এর লাগাম ধরে রাখতে পারছে না। প্রতি কেজি মোটা চাল এখন ৬০ টাকা। অথচ সরকার বলেছিল ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে। সরকারের এসব দিকে কোনও দৃষ্টি নাই। তাদের একটাই দৃষ্টি কী করে ক্ষমতায় থাকা যায়। কিন্তু ক্ষমতায় থাকতে হলে জনগণের ভালবাসা লাগে, সেটা এই সরকার পরোয়া করছে না।’

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে রংপুর সদর উপজেলার মমিনপুরে সেন্টারের হাট উচ্চ  বিদ্যালয় মাঠে সদর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘বর্তমান সরকার দেশে পুলিশি শাসন কায়েম করেছে। তারা অস্ত্রের জোরে ক্ষমতায় থাকতে চায়। দেশের জনগণ এটা মানে না। তারা পরিবর্তন চায়, জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায়।’

তিনি অভিযোগ করে বলেন, ‘পাগলাপীর ঠাকুরপাড়া হিন্দু গ্রামে তাণ্ডবের ঘটনায় পুলিশ নিরীহ গ্রামবাসীদের গ্রেফতার করার নামে হয়রানি করছে। পুলিশ রেড দিয়ে গ্রামের পর গ্রাম পুরুষশূন্য করে ফেলেছে। পুলিশের এই অত্যাচার আমরা মানি না। এটা বন্ধ করতে হবে।’

মশিয়ার রহমান রাঙ্গা জনসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও জাপা নেতা মশিয়ার রহমান রাঙ্গা বলেন, ‘পুলিশের নির্যাতনে মমিনপুর ও আশপাশের গ্রামের কোনও পুরুষ বাড়িতে থাকতে পারছে না। আমিও সরকারের একজন মন্ত্রী। অন্যায়ভাবে জাতীয় পার্টির নেতাকর্মীদের হয়রানি, মারধর করা হয় যার পরিণতি ভালো হবে না।’

তিনি আরও বলেন, ‘ঠাকুরপাড়া, হিন্দুপাড়া গ্রামে যারা হামলা করেছে, বাড়িঘরে আগুন দিয়েছে তাদের গ্রেফতার করুন।’ অন্যায়ভাবে নিরাপরাধ মানুষকে গ্রেফতার করলে এর পরিণতি ভয়াবহ হবে বলে পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দেন রাঙ্গা।

সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জাপার কো চেয়ারম্যান জিএম কাদের, রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম