সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনে সাজ সাজ রব

গাইবান্ধা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৮, ২২:৩৮আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ২২:৩৮

সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনে সাজ সাজ রব ‘শতাব্দীর আহ্বানে এসো মিলি প্রাণের টানে’ এই স্লোগানে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন হবে আগামী রবিবার (২৮ জানুয়ারি)। গৌরবময় শতবর্ষের বর্ণিল অনুষ্ঠানকে ঘিরে যেন সাজ সাজ রব উপজেলা জুড়েই। ১৯১৮ সালে গাইবান্ধার জেলার সাদুল্যাপুর উপজেলা শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি।

এর মধ্যেই সাদুল্লাপুর শহর সেজেছে বর্ণিল সাজে। বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে তোরণ। মাঠের মধ্যে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল।

শতবার্ষিকী অনুষ্ঠানের মহামিলনের অপেক্ষায় রয়েছেন বিদ্যাপীঠের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা। পিছিয়ে নেই বিদ্যাপীঠের বর্তমান শিক্ষার্থী-শিক্ষকরাও। দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব আয়োজনে থাকছে মিলন মেলা, স্মৃতিচারণ ও আলোচনা সভা। এছাড়া সন্ধ্যায় শিল্পী নকুল কুমার বিশ্বাস ছাড়াও আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

বর্ষপূর্তির অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রফেসর মো. আব্দুল কাউয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা-পরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার ও অভিনেতা, ঢাকা মেডিক্যাল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এজাজুল ইসলাম।

সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনে সাজ সাজ রব শতবর্ষ উদযাপন প্রচার উপ-কমিটির সদস্য সচিব ও সাদুল্যাপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক বলেন, ‘যথাযোগ্য মর্যাদায় শতবর্ষ পূতি উৎসব উদযাপনের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি শেষের দিকে। উৎসব সফল করতে উদযাপন কমিটি ছাড়াও সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরাও দিনরাত কাজ করে যাচ্ছে। উৎসবে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে।’ অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম