হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৬-৭ টাকা

হিলি প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৮, ০৯:৩৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ০৯:৫৩

পেঁয়াজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় দেশের বাজারে পণ্যটির সরবরাহ কমেছে। এতে মাত্র ছয় দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে প্রকারভেদে ৬ থেকে ৭টাকা। এর আগে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে প্রকারভেদে ৪২ থেকে ৪৪ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ৪৯ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পূর্বে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ১০ থেকে ১২ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানিকৃত এসব জাতের পেঁয়াজ প্রকারভেদে ৪৯ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা ছয় দিন আগে ৪২ থেকে ৪৪ টাকা দরে বিক্রি হয়েছিল। আর বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে দেশি জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৫৫ টাকা কেজি দরে, ছয় দিন আগে এসব পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪৫ টাকা থেকে ৫০টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ভারতের বাজারে দেশীয় বাজারের তুলনায় পেঁয়াজের দাম কিছুটা বেশি হওয়ায় বন্দরের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছে। এতে করে আগে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২৫ -৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ১০-১২ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে করে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কিছুটা কমার ফলে পেঁয়াজের দাম বাড়তির দিকে রয়েছে।

পেঁয়াজের আমদানি বাড়লে দেশের বাজারে পণ্যটির সরবরাহ যেমন বাড়বে তেমনি বাজারে পেঁয়াজের দাম কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম