স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর বড় বোনের মৃত্যুর অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৮, ০৪:০০আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ০৪:০৩

দিনাজপুর দিনাজপুরের চিরিরবন্দরে দুলাভাইয়ের বিরুদ্ধে স্ত্রীর বড় বোন মর্জিনা আক্তারকে খুনের অভিযোগ উঠেছে। এসময় স্ত্রী সোনিয়াও আহত হয়েছেন। পুলিশ দুলাভাই শুভকে আটক করেছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ফাতেমা খাতুন সোনিয়ার সঙ্গে মালয়েশিয়া প্রবাসী কুমিল্লা জেলার আব্দুল্লাহ শুভর মোবাইল ফোনে প্রেম হয়। পরে তারা বিয়েও করেন। শ্বশুরবাড়িতে গিয়ে সোনিয়া জানতে পারেন —শুভর আরেক স্ত্রী আছে। পরে সোনিয়া সেখান থেকে চলে এসে স্বামীকে তালাক দেন। তালাকের পর থেকে সোনিয়া তার দুলাভাই আমিনুর রশিদ বকুলের দিনাজপুরের বাড়িতে থাকছিল।

ওসি জানান, সোমবার বিকাল ৩টার দিকে সোনিয়ার স্বামী শুভ আরও দুই জনকে সঙ্গে নিয়ে উপজেলা চত্বরে সোনিয়ার বাড়িতে আসে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা সোনিয়াকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় বড় বোন মর্জিনা আক্তার বাধা দেয়। তখন তারা মর্জিনাকেও কোপায়। এতে ঘটনাস্থলেই মর্জিনার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে শুভকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় অন্য দুই জন পালিয়ে যায়।

স্বজনরা জানান, বিকালে আহত সোনিয়া ও আটক শুভকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সোনিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের