হিলি স্থলবন্দরেও নিরাপত্তা জোরদার

হিলি প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪২

হিলিতে নিরাপত্তা জোরদার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে ঘিরে নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দরসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চালানো হচ্ছে তল্লাশি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়, মহিলা কলেজ, জালালপুরসহ মোট ৫টি এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনসহ এর আরোহীদের তল্লাশি করা হচ্ছে। হিলিতে নিরাপত্তা জোরদার

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে হিলি স্থলবন্দরসহ পুরো হাকিমপুর থানায় সতর্ক নজরদারি রাখা হয়েছে। কোনও ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যাতে কেউ ঘটাতে না পারে সে জন্য হাকিমপুর থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার থেকে পাঁচটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। বৃহস্পতিবার আরও বেশকিছু স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হবে। হিলিতে নিরাপত্তা জোরদার

তিনি আরও জানান, তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রসী, রাজনৈতিক পদধারী ব্যক্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন ব্যক্তিদের গ্রেফতারে বুধবার রাতে পুলিশি অভিযান চালানো হবে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ নিয়ে আসা হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম