বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে আবারও বাঁধা দেয় পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের বাঁধার মুখে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।
বিএনপির নেতাকর্মীরা শহরের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশ বিএনপির নেতা কর্মীদের ঘিরে রাখে। পরে দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নেসা প্যারিস, জেলা যুবদলের সভাপতি আবুনুর, সাধারণ সম্পাদক মাহাবুবু হোসেন তুহিন।
এসময় বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করে সরকার পতনের আন্দোলনের হুশিয়ারী দেন। জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় সব কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান তারা।








